চন্দরপল বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা যুগের কি তাহলে অবসান হতে যাচ্ছে? অস্ট্রেলিয়া সফরের জন্য সিরিজ-পূর্ব অনুশীলন ক্যাম্পে ১২ জনের দলে ডাক পাননি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল। এখনো সব আশা অবশ্য শেষ হয়ে যায়নি, চূড়ান্ত দল ঘোষণা করা হবে ২৯ মে। কিন্তু প্রধান নির্বাচক ক্লাইভ লয়েডের কথায় ১৬৪ টেস্টের অভিজ্ঞ চন্দরপলের জন্য অশনিসংকেত, ‘গত দুই যুগে ওর অবদান আমরা স্বীকার করি, তবে এবার আমরা কয়েকজন প্রতিশ্রুতিশীল খেলোয়াড়কে সুযোগ দিতে চাই।’ ক্রিকইনফো।