প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু কুশল পেরেরাকে আউট করে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম উইকেট পেয়েছেন লিয়াম প্লাঙ্কেট। ২০০৫ সালে অভিষিক্ত প্লাঙ্কেট এ মাইলফলক ছুঁতে সময় নিয়েছেন ‘মাত্র’ ১০ বছর ১৯৯ দিন! তবু সবচেয়ে বেশি সময়ে ৫০ উইকেট পাওয়া বোলার তিনি নন। এ ক্ষেত্রে ১২ বছর ৩৩৫ দিন সময় নিয়ে এগিয়ে আছেন পাকিস্তানের বিতর্কিত ব্যাটসম্যান সেলিম মালিক। মালিকের ঠিক উল্টো দিকে আছেন ভারতের অজিত আগারকার। ওয়ানডে অভিষেকের ৬ মাস পেরোনোর ২ দিনের মধ্যেই ৫০ উইকেট পেয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন এই পেসার। ম্যাচের সংখ্যার রেকর্ডটি এখন অজন্তা মেন্ডিসের কাছে থাকলেও দিনের হিসাবে এখনো সবার ধরাছোঁয়ার বাইরে আগারকার।