চমক দেওয়া বোর্ড সভায় অনেক সিদ্ধান্ত
প্রায় সাড়ে চার মাস পর কাল বসল বিসিবির পরিচালনা পর্ষদের সভা। নেওয়া হলো অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সবচেয়ে বিস্ময়কর নাঈমুর রহমানকে সরিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান পদে আকরাম খানকে আনা। আকরাম অবশ্য এর আগেও ক্রিকেট পরিচালনা-প্রধানের দায়িত্ব পালন করেছেন।
নাঈমুরকে সরিয়ে আকরাম
আকরাম খান এত দিন ছিলেন টুর্নামেন্ট কমিটির প্রধান। সেই পদে কাল এলেন বিসিবির আরেক পরিচালক সাইফুল ইসলাম। পরিবর্তন হয়েছে লজিস্টিক কমিটিতেও। ইসমাইল হায়দার মল্লিকের জায়গায় এই কমিটির দায়িত্ব নিয়েছেন এর আগে শৃঙ্খলা কমিটির প্রধান থাকা শেখ সোহেল। আর শৃঙ্খলা কমিটির প্রধান করা হয়েছে সহসভাপতি আ জ ম নাসিরকে। নাঈমুর রহমানকে আপাতত কোনো কমিটিতে না রাখার ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বক্তব্য, ‘তিনি একজন সংসদ সদস্য। আমি মনে করি তাঁর আরও বড় নীতিনির্ধারণী জায়গায় থাকা উচিত...আমার মতো।’
সভাপতির কথায় ভবিষ্যতে নাঈমুরের আরও বড় দায়িত্বে আসার আভাস থাকলেও কমিটিতে পরিবর্তন আনার ব্যাখ্যা নাজমুল হাসান দিলেন অন্যভাবে, ‘কোনো কমিটিতেই কেউ স্থায়ী নয়। আমরা ঘুরিয়ে-ফিরিয়ে সবাইকে দায়িত্ব দেব।’ তবে বোর্ড সভায় আলোচনা ছাড়াই একেবারে শেষ দিকে কমিটি পরিবর্তনের সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন অনেক পরিচালক। নাঈমুর বিস্ময়টা গোপন করেননি, ‘আমি বিষয়টা আগে থেকে জানতাম না। হঠাৎ করেই প্রসঙ্গটা উঠল। সভাপতি যদি মনে করেন আমি আরও বড় নীতিনির্ধারণী জায়গায় থাকতে পারি, তাহলে সরিয়ে দেওয়ার আগে আমার সঙ্গে একবার আলোচনা করার সম্মানটুকু দেখাতে পারতেন।’
নতুন দুই নির্বাচক ও নাদির শাহ
অন্যান্য সিদ্ধান্তের মধ্যে আছে জুনিয়র নির্বাচক কমিটিতে দুজন নতুন নির্বাচক নিয়োগ ও জাতীয় দলের জার্সির কলারে ইউনিসেফের লোগো ব্যবহারের সিদ্ধান্ত। এ ছাড়া আম্পায়ার নাদির শাহর বহিষ্কারাদেশও তুলে নেওয়া হয়েছে। ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলের ধারণ করা গোপন ভিডিওতে স্পট ফিক্সিংয়ে জড়িত হতে আগ্রহ প্রকাশ করায় ১০ বছরের জন্য বহিষ্কার করেছিল তাঁকে বিসিবি। এরপর কয়েক দফা সাজা কমানোর আবেদন করেছেন নাদির। অবশেষে কালকের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী মৌসুমেই তাঁকে মাঠে ফেরার অনুমতি দেওয়া হলো। তবে আপাতত তিনি শুধু ঘরোয়া ক্রিকেটেই ম্যাচ পরিচালনা করতে পারবেন।
‘প্লেয়ারস বাই চয়েস’ই থাকছে!
ঢাকা লিগের দলবদলের ‘প্লেয়ারস বাই চয়েস’ পদ্ধতি নিয়েও সভায় আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত আলোচনাটা ক্রিকেটারদের পক্ষে যায়নি। যাবে কী করে? আহমেদ সাজ্জাদুল আলম, নাঈমুর রহমান, খালেদ মাহমুদ ও জালাল ইউনুস ছাড়া বাকি সব পরিচালকই যে ক্রিকেটারদের আয়ের টুঁটি চেপে ধরা ‘প্লেয়ারস বাই চয়েসে’র পক্ষে! তারপরও অবশ্য বোর্ড সভাপতির কথা থেকে কিছুটা আশান্বিত হতে পারেন ক্রিকেটাররা। ‘সিসিডিএমের ১২টি ক্লাবের মধ্যে ১০টি ক্লাবই প্লেয়ারস বাই চয়েস পদ্ধতিতে দলবদল চায়। বোর্ড সভায়ও দেখলাম ৯০ ভাগ পরিচালক এটার পক্ষে। তারপরও আমরা একটি কমিটি করে দিয়েছি। ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি আমাদের জানাবে প্রস্তাবিত মূল্য কী রকম হতে পারে। সেটা অবশ্যই আগের চেয়ে অনেক ভালো হতে হবে, যেন সবাই প্রত্যাশিত টাকা পায়’—বলেছেন নাজমুল হাসান। বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেন আহমেদ সাজ্জাদুল আলম, নাঈমুর রহমান ও নাজমুল করিম।
খেলোয়াড়দের বেতন বৃদ্ধি
অন্যান্য সিদ্ধান্তের মধ্যে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক এবং সাকিব আল হাসানকে সহ-অধিনায়ক রাখার সিদ্ধান্ত অনুমিতই ছিল। বিসিবির চুক্তিভুক্ত খেলোয়াড়দের বেতন বাড়ানো হয়েছে ২৫ শতাংশ। তবে ১৫ জনের তালিকা থেকে স্থগিত রাখা হয়েছে রুবেল হোসেনের চুক্তি। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বোর্ড সভাপতি জানালেন, ‘চোট থেকে ফিরতে পুনর্বাসন-প্রক্রিয়াগুলো সে ঠিকভাবে অনুসরণ করেনি। কেন করেনি তা জানতে আমরা তাঁকে কারণ দর্শানোর চিঠি দেব।’ রুবেলের প্রত্যাশিত সময়ে সুস্থ হতে না পারার কারণ হিসেবে অবশ্য এর আগে ভুল চিকিৎসার কথাও শোনা গিয়েছিল।
এসএ গেমসের সোনাজয়ীদের পুরস্কার
সভায় এসএ গেমসে সোনাজয়ী অ্যাথলেটদের প্রতিটি সোনার জন্য ৫ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অন্য খেলার খেলোয়াড়দের উৎসাহ দেওয়া বা দেশের সবচেয়ে ধনী ক্রীড়া ফেডারেশন হিসেবে অন্য খেলাকে আর্থিক সাহায্য আগেও দিয়েছে বিসিবি। কালকের সভায়ই যেমন সিদ্ধান্ত হয়েছে, হকি ফেডারেশন কোনো বিশ্বমানের বিদেশি কোচ আনলে তাঁর পৃষ্ঠপোষকতা করবে বিসিবি।
চমকদেওয়াবোর্ডসভায়অনেকসিদ্ধান্ত
ক্রীড়া প্রতিবেদক
প্রায় সাড়ে চার মাস পর কাল বসল বিসিবির পরিচালনা পর্ষদের সভা।নেওয়া হলো অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।সবচেয়ে বিস্ময়কর নাঈমুর রহমানকে সরিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান পদে আকরাম খানকে আনা।আকরাম অবশ্য এর আগেও ক্রিকেট পরিচালনা-প্রধানের দায়িত্ব পালন করেছেন।
নাঈমুরকেসরিয়েআকরাম
আকরাম খান এত দিন ছিলেন টুর্নামেন্ট কমিটির প্রধান।সেই পদে কাল এলেন বিসিবির আরেক পরিচালক সাইফুল ইসলাম।পরিবর্তন হয়েছে লজিস্টিক কমিটিতেও।ইসমাইল হায়দার মল্লিকের জায়গায় এই কমিটির দায়িত্ব নিয়েছেন এর আগে শৃঙ্খলা কমিটির প্রধান থাকা শেখ সোহেল।আর শৃঙ্খলা কমিটির প্রধান করা হয়েছে সহসভাপতি আ জ ম নাসিরকে।নাঈমুর রহমানকে আপাতত কোনো কমিটিতে না রাখার ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বক্তব্য, ‘তিনি একজন সংসদ সদস্য।আমি মনে করি তাঁর আরও বড় নীতিনির্ধারণী জায়গায় থাকা উচিত...আমার মতো।’
সভাপতির কথায় ভবিষ্যতে নাঈমুরের আরও বড় দায়িত্বে আসার আভাস থাকলেও কমিটিতে পরিবর্তন আনার ব্যাখ্যা নাজমুল হাসান দিলেন অন্যভাবে, ‘কোনো কমিটিতেই কেউ স্থায়ী নয়।আমরা ঘুরিয়ে-ফিরিয়ে সবাইকে দায়িত্ব দেব।’ তবে বোর্ড সভায় আলোচনা ছাড়াই একেবারে শেষ দিকে কমিটি পরিবর্তনের সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন অনেক পরিচালক।নাঈমুর বিস্ময়টা গোপন করেননি, ‘আমি বিষয়টা আগে থেকে জানতাম না।হঠাৎ করেই প্রসঙ্গটা উঠল।সভাপতি যদি মনে করেন আমি আরও বড় নীতিনির্ধারণী জায়গায় থাকতে পারি, তাহলে সরিয়ে দেওয়ার আগে আমার সঙ্গে একবার আলোচনা করার সম্মানটুকু দেখাতে পারতেন।’
নতুনদুইনির্বাচকওনাদিরশাহ
অন্যান্য সিদ্ধান্তের মধ্যে আছে জুনিয়র নির্বাচক কমিটিতে দুজন নতুন নির্বাচক নিয়োগ ও জাতীয় দলের জার্সির কলারে ইউনিসেফের লোগো ব্যবহারের সিদ্ধান্ত।এ ছাড়া আম্পায়ার নাদির শাহর বহিষ্কারাদেশও তুলে নেওয়া হয়েছে।ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলের ধারণ করা গোপন ভিডিওতে স্পট ফিক্সিংয়ে জড়িত হতে আগ্রহ প্রকাশ করায় ১০ বছরের জন্য বহিষ্কার করেছিল তাঁকে বিসিবি।এরপর কয়েক দফা সাজা কমানোর আবেদন করেছেন নাদির।অবশেষে কালকের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী মৌসুমেই তাঁকে মাঠে ফেরার অনুমতি দেওয়া হলো।তবে আপাতত তিনি শুধু ঘরোয়া ক্রিকেটেই ম্যাচ পরিচালনা করতে পারবেন।
‘প্লেয়ারসবাইচয়েস’ইথাকছে!
ঢাকা লিগের দলবদলের ‘প্লেয়ারস বাই চয়েস’ পদ্ধতি নিয়েও সভায় আলোচনা হয়েছে।তবে শেষ পর্যন্ত আলোচনাটা ক্রিকেটারদের পক্ষে যায়নি।যাবে কী করে? আহমেদ সাজ্জাদুল আলম, নাঈমুর রহমান, খালেদ মাহমুদ ও জালাল ইউনুস ছাড়া বাকি সব পরিচালকই যে ক্রিকেটারদের আয়ের টুঁটি চেপে ধরা ‘প্লেয়ারস বাই চয়েসে’র পক্ষে! তারপরও অবশ্য বোর্ড সভাপতির কথা থেকে কিছুটা আশান্বিত হতে পারেন ক্রিকেটাররা। ‘সিসিডিএমের ১২টি ক্লাবের মধ্যে ১০টি ক্লাবই প্লেয়ারস বাই চয়েস পদ্ধতিতে দলবদল চায়।বোর্ড সভায়ও দেখলাম ৯০ ভাগ পরিচালক এটার পক্ষে।তারপরও আমরা একটি কমিটি করে দিয়েছি।৪৮ ঘণ্টার মধ্যে কমিটি আমাদের জানাবে প্রস্তাবিত মূল্য কী রকম হতে পারে।সেটা অবশ্যই আগের চেয়ে অনেক ভালো হতে হবে, যেন সবাই প্রত্যাশিত টাকা পায়’—বলেছেন নাজমুল হাসান।বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেন আহমেদ সাজ্জাদুল আলম, নাঈমুর রহমান ও নাজমুল করিম।
খেলোয়াড়দেরবেতনবৃদ্ধি
অন্যান্য সিদ্ধান্তের মধ্যে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক এবং সাকিব আল হাসানকে সহ-অধিনায়ক রাখার সিদ্ধান্ত অনুমিতই ছিল।বিসিবির চুক্তিভুক্ত খেলোয়াড়দের বেতন বাড়ানো হয়েছে ২৫ শতাংশ।তবে ১৫ জনের তালিকা থেকে স্থগিত রাখা হয়েছে রুবেল হোসেনের চুক্তি।এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বোর্ড সভাপতি জানালেন, ‘চোট থেকে ফিরতে পুনর্বাসন-প্রক্রিয়াগুলো সে ঠিকভাবে অনুসরণ করেনি।কেন করেনি তা জানতে আমরা তাঁকে কারণ দর্শানোর চিঠি দেব।’ রুবেলের প্রত্যাশিত সময়ে সুস্থ হতে না পারার কারণ হিসেবে অবশ্য এর আগে ভুল চিকিৎসার কথাও শোনা গিয়েছিল।
এসএগেমসেরসোনাজয়ীদেরপুরস্কার
সভায় এসএ গেমসে সোনাজয়ী অ্যাথলেটদের প্রতিটি সোনার জন্য ৫ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।অন্য খেলার খেলোয়াড়দের উৎসাহ দেওয়া বা দেশের সবচেয়ে ধনী ক্রীড়া ফেডারেশন হিসেবে অন্য খেলাকে আর্থিক সাহায্য আগেও দিয়েছে বিসিবি।কালকের সভায়ই যেমন সিদ্ধান্ত হয়েছে, হকি ফেডারেশন কোনো বিশ্বমানের বিদেশি কোচ আনলে তাঁর পৃষ্ঠপোষকতা করবে বিসিবি।