প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন ধরনের ক্রিকেটেই ওয়েস্ট ইন্ডিজ থেকে সিরিজ জিতে গেছে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফিতে সরফরাজ আহমেদের দলের জন্য এটা নিশ্চয়ই বাড়তি প্রেরণার। কিন্তু টুর্নামেন্টের ফেবারিটদের দলে এরপরও পাকিস্তানকে রাখছেন না কেউ। তাতে বয়েই গেছে ইকবাল কাসিমের! তরুণে ঠাসা পাকিস্তান দল সবাইকে চমকে দিতে পারে বলে মনে করেন দেশটির সাবেক এই বাঁহাতি স্পিনার। সরফরাজের মতো একজন আক্রমণাত্মক অধিনায়ক আছেন বলেই আশাবাদী তিনি, ‘দলে আছে সরফরাজের নেতৃত্ব। যে শুধু ছেলেদের মানসিকতাই বদলে দেয়নি, নিজের খেলারও উন্নতি করেছে। ব্যাট হাতে দারুণ দায়িত্ব নিয়ে খেলে সে।’ পাকিস্তান ট্রিবিউন।