চরম নাটকীয়তায় হারের মুখে পাকিস্তান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টের পঞ্চম দিন। প্রথম সেশনের প্রথম ঘণ্টাও পার। তবুও শেষ হয়নি ইংল্যান্ডের প্রথম ইনিংসই। ‘ম্যাড়ম্যাড়ে নিষ্প্রাণ ম্যাচ কে দেখে’ বলে যদি আবুধাবি টেস্টের খোঁজ রাখাই বন্ধ করে দিয়ে থাকেন, আপনার জন্য চমক অপেক্ষা করছে। আপনার জন্য? শুরু থেকেই এই টেস্ট কাছে থেকে যাঁরা দেখছে, সেই মিসবাহ-উল হককে এক পলক টিভি পর্দায় দেখে মনে হলো, মাঠে যা ঘটছে, সেটা তাঁর নিজেরও যেন বিশ্বাস হচ্ছে না!
মরুর বুকে আকস্মিক ঝড়ের কবলে পড়ে দিশেহারা মরুযাত্রীর মতো মনে হচ্ছে পাকিস্তানকে। দ্বিতীয় ইনিংসে ১৭৩ রানে অলআউট হয়ে চরম নাটকীয়তায় হারের মুখে পাকিস্তান। প্রথম ইনিংসে পাওয়া লিডের সুবাদে জয়ের জন্য মাত্র ৯৮ রান দরকার ইংল্যান্ডের। এখন প্রশ্ন হলো, এই রান তুলতে কত ওভার পাচ্ছে ইংল্যান্ড। সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এখনো ঘণ্টাখানেকের মতো বাকি আছে খেলা।
(বিস্তারিত আসছে)