প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর আট দিন পর ৭০তম জন্মদিন উদ্যাপন করার কথা ছিল। কিন্তু তার আগেই চিরতরে চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) সাবেক প্রধান নির্বাহী স্টিভ কামাচো। অনেক দিন ধরেই লড়ছিলেন ক্যানসারের সঙ্গে, অ্যান্টিগাতে সেই লড়াইয়ে হার মানলেন পরশু। ডব্লুআইসিবির প্রথম পূর্ণকালীন চাকরিজীবী ছিলেন, ১৮ বছর কাজ করেছেন প্রধান নির্বাহী হিসেবে। ১১টি টেস্টও খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। ১৯৬৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে সোবার্স, লয়েডদের দলে অভিষেক হয়েছিল তাঁর। আইএএনএস।