চলে গেলেন ক্রেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারের কাছে অবশেষে হার মানলেন ইয়ান ক্রেগ। ৭৯ বছর বয়সে সাবেক এই অস্ট্রেলিয়ান অধিনায়ক কাল পাড়ি জমালেন না-ফেরার দেশে। ১৯৫৩ সালে টেস্ট অভিষেক তাঁর, বয়স তখন মাত্র ১৭ বছর ২৩৯ দিন। চার বছর পর ১৯৫৭-৫৮ মৌসুমে মাত্র ২২ বছর ১৯৪ দিন বয়সে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক হলেন। ১৬ বছরে পা রেখে নিউ সাউথ ওয়েলসের হয়ে সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর তাঁকে তুলনা করা হয়েছিল ডন ব্র্যাডম্যানের সঙ্গে। না, ব্র্যাডম্যান হতে পারেননি ক্রেগ। দেশের হয়ে ১১ টেস্ট খেলেই অকাল অবসর নিয়েছিলেন, বয়স তখন মাত্র ২৬। ক্রিকইনফো।