চলে গেলেন ম্যাক্স ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেনিস লিলি-জেফ টমসনদের বোলিং সঙ্গী ছিলেন তিনি। ম্যাক্স ওয়াকার বিখ্যাত ছিলেন তাঁর বোলিং অ্যাকশনের জন্যও। অদ্ভুত সেই অ্যাকশনের কারণে তাঁর ডাকনামই হয়ে গিয়েছিল ‘জট পাকানো’। শুধু অ্যাকশনই তাঁকে বিখ্যাত করেছে ভাবলে ভুল হবে, পেস বোলিংয়ের বিখ্যাত সঙ্গীদের দর্শক বানিয়ে অনেকবারই দলকে জিতিয়েছেন তিনি। ৩৪ টেস্টে নিয়েছেন ১৩৮ উইকেট। ইনিংসে ৫ উইকেট পেয়েছেন ছয়বার। ১৭টি ওয়ানডে খেলে ২০ উইকেট পেয়েছেন। খেলা ছাড়ার পরও তাঁর জনপ্রিয়তা একবিন্দু কমেনি, উল্টো বেড়েছে। ‘সিংহকে কীভাবে বশ মানাবে’ কিংবা ‘কুমিরকে যেভাবে চুমু খাবেন’ নামের ব্যঙ্গাত্মক বই লিখেছেন, নিজের রসিক মনের পরিচয়টা প্রকাশ করতেন ধারাভাষ্যকক্ষেও। কিন্তু সদা হাস্যময় এই ওয়াকারকেই জীবনের শেষ দুই বছর ধুঁকতে হলো ত্বকের ক্যানসারে। কাল ক্যানসারের কাছেই হেরে বিদায় নিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকাহত অস্ট্রেলিয়ান ক্রিকেট। রয়টার্স।