চলে গেলেন রহস্য স্পিনার গ্লিসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যার ডন ব্র্যাডম্যান
স্যার ডন ব্র্যাডম্যান

ব্যাটিংয়ের স্ট্যান্স নিয়ে দাঁড়িয়ে স্যার ডন ব্র্যাডম্যান। গায়ে কেতাদুরস্ত পোশাক, হাতে ব্যাট নেই। তারপরও নেটের অন্য প্রান্তে থাকা বোলারকে বল করতে বললেন ব্র্যাডম্যান। হালকা দৌড়ে এসে বল ছাড়লেন বোলার। সোজা যাচ্ছে ভেবে ছেড়ে দেওয়ার ভঙ্গি করলেন ব্র্যাডম্যান। কিন্তু সর্বকালের সেরা ব্যাটসম্যানকে বোকা বানিয়ে বলটি আঘাত হানল তাঁর কোমরে! চোখ চকচক করে উঠল প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা ব্র্যাডম্যানের; অস্ট্রেলিয়া দলে তো এ রকমই এক রহস্য স্পিনারের দরকার!
এভাবেই প্রায় ৩০ বছর বয়সে ১৯৬৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটের দরজা খুলেছিল জন গ্লিসনের সামনে। বুড়ো আঙুল ও মধ্যমা ব্যবহার করে বল করতেন গ্লিসন। ফলে অফ স্পিন করবেন নাকি লেগ স্পিন, সেটা বোঝা যেত না আগে থেকে। তাঁর বলে প্রথম দিকে তাই ভালোই বিভ্রান্তিতে ভুগতেন ব্যাটসম্যানরা। সেটা কাজে লাগিয়েই ২৯ টেস্টে ৯৩ উইকেট পেয়েছেন তিনি। শেষ দিকে অবশ্য তাঁর রহস্যটা ধরে ফেলায় ক্যারিয়ারটা আর লম্বা করতে পারেননি। তবে ‘রহস্য স্পিনারে’র তকমাটি ঠিকই লেগে ছিল তাঁর সঙ্গে। ক্রিকইনফো।
এখন চিরতরেই ইতিহাসের অংশ গ্লিসন, গতকাল ৭৮ বছর বয়সে চিরতরে নিলেন বিদায়।