চলে গেলেন রানাতুঙ্গাদের কোচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার কোচ ছিলেন তিনি। আরেক কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনের ক্রিকেটে হাতেখড়িও তাঁর হাত ধরে। শ্রীলঙ্কান ক্রিকেটে কোচিং-পিতা হিসেবে পরিচিত লিওনেল মেন্ডিস পরশু চলে গেলেন না-ফেরার দেশে।
গলার ক্যানসারে আক্রান্ত হয়ে গত ১৫ সেপ্টেম্বরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেন্ডিস। হাসপাতালেই তাঁর ৮০তম জন্মদিন পালন করা হয়। একই মাসে তিনি ২৯ বছরের কোচিং ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণাও দেন। শ্রীলঙ্কান ক্রিকেটে অসাধারণ অবদানের জন্য ২০০৯ সালে আইসিসিও তাঁকে বিশেষ সম্মাননা দিয়েছিল। ক্রিকইনফো।