প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপই শেষ। এরপর ওয়ানডে খেলবেন না মিসবাহ-উল-হক। চল্লিশ পেরিয়ে ৭টি ওয়ানডে খেলা পাকিস্তান অধিনায়ক হাতে পাচ্ছেন আরও ৮ থেকে ১১টি ম্যাচ। পাকিস্তান যদি ফাইনালে ওঠে ও সবগুলো ম্যাচ খেলেন মিসবাহ, তবে চল্লিশ পেরোনোর পর ১৮টি ওয়ানডে খেলা হবে তাঁর। বয়স চল্লিশ হয়ে যাওয়ার পর সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সোমাচন্দ্র ডি সিলভা। শ্রীলঙ্কার লেগ স্পিনার ৪১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের ৩১টিই খেলেছেন ৪০তম জন্মদিনের পর। জিম্বাবুয়ের অফ স্পিনার জন ট্রাইকস খেলেছেন ২১টি। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের হয়ে টেস্ট খেলা ট্রাইকসের পরেই ইংলিশ অফ স্পিনার এড হেমিংস (২০)।