প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাহাম গুচের সঙ্গে একটা জায়গায় মিলে গেলেন মিসবাহ-উল-হক। সাবেক ইংলিশ অধিনায়কের সঙ্গে পাকিস্তানের অধিনায়ককে মিলিয়ে দিল বয়স। পরশু গল টেস্টে টস করতে নামার দিন মিসবাহর বয়স ছিল ৪০ বছর ৭০ দিন। মিসবাহর আগে সর্বশেষ চল্লিশের বেশি বয়সে টেস্টে অধিনায়কত্ব করেছেন গুচ। ১৯৯৩ সালে হেডিংলি টেস্ট শুরুর দিন অবশ্য ৪০ হয়নি গুচের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের তৃতীয় দিনেই ৪০তম জন্মদিন ছিল তাঁর। পাকিস্তানের সবচেয়ে বেশি বয়সী টেস্ট অধিনায়ক মিসবাহই। বিশ্ব রেকর্ডটা ছুঁতে হলে অবশ্য আরও বছর দশেক খেলে যেতে হবে তাঁকে। ১৮৯৯ সালে ইংল্যান্ডকে সর্বশেষ নেতৃত্ব দেওয়া ম্যাচটা ৫০ বছর ৩১৮ দিন বয়সে শুরু করেছিলেন ডব্লু জি গ্রেস।