প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স যে শুধুই একটা সংখ্যা, এটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাচ্ছেন মিসবাহ-উল-হক। কাল সেঞ্চুরি করে আরেকটা দারুণ কীর্তিও গড়ে ফেলেছেন, ৪০ পেরোনোর পর হয়ে গেছে তিনটি সেঞ্চুরি। চল্লিশোর্ধ্ব ক্রিকেটারদের মধ্যে মিসবাহর চেয়ে বেশি সেঞ্চুরি আছে মাত্র একজনের। ৮টি সেঞ্চুরি নিয়ে সবার একরকম ধরাছোঁয়ার বাইরে স্যার জ্যাক হবস। সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার রেকর্ডটাও তাঁর। চল্লিশ পেরিয়ে সেঞ্চুরি আছে অবশ্য আরও তিনজনের—সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ওয়ারউইক আর্মস্ট্রং এবং
তিন সাবেক ইংলিশ ক্রিকেটার প্যাটসি হেনড্রেন, টম গ্রেভনি ও জিওফ্রে বয়কট।