চশমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলফ ভ্যালেন্টাইন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বাঁহাতি স্পিনার। রাজেন্দ্র চন্দ্রিকা ওয়েস্ট ইন্ডিজের তরুণ ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের দুই প্রজন্মের দুই ক্রিকেটার এক বিন্দুতে মিলে গেলেন অনাকাঙ্ক্ষিত ঘটনায়। ১৯৫০ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের দুই ইনিংেসই শূন্য রানে আউট হয়েছিলেন ভ্যালেন্টাইন। ৬৫ বছর পর কিংস্টনে জোড়া শূন্য পেলেন চন্দ্রিকা। টেস্ট অভিষেকে জোড়া শূন্য করা ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান এই এক জোড়াই। টেস্ট অভিষেকে জোড়া শূন্য বা চশমা পাওয়া ব্যাটসম্যান মোট ৪০ জন। এঁদের এক-চতুর্থাংশই দক্ষিণ আফ্রিকান। কম নন কিউইরাও। অভিষেকে ৯ নিউজিল্যান্ড ব্যাটসম্যান এই তিক্ত স্বাদ নিয়েছেন। ‘চশমা’য় টেস্ট ক্যারিয়ার শুরু করাদের তালিকায় আছেন গ্রাহাম গুচ, মারভান আতাপাত্তু ও সাঈদ আনোয়ারের মতো ব্যাটসম্যানরাও। চন্দ্রিকা কি জানেন?