চান্ডিমালের বদলি পেরেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ শেষ দিনেশ চান্ডিমালের। গত রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। সেই চোট টুর্নামেন্ট থেকেই ছিটকে দিল তাঁকে। চান্ডিমালের পরিবর্ত হিসেবে শ্রীলঙ্কা দলে নেওয়া হয়েছে ৪১টি ওয়ানডে খেলা ২৪ বছর বয়সী কুশল পেরেরাকে। গত বছর ডিসেম্বরে পাল্লেকেলেতে সর্বশেষ শ্রীলঙ্কার হয়ে ওয়ানডে খেলেছিলেন পেরেরা। দিনেশ চান্ডিমালের আগে চোটে পড়েছেন ধাম্মিকা প্রসাদ, জীবন মেন্ডিস, রঙ্গনা হেরাথ এবং দিমুখ করুনারত্নে। এএফপি।