চাপ নেই পাকিস্তানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা কিংবা ভারতের নাম যতটা শোনা যাচ্ছে, বিশ্বকাপ শিরোপার দাবিদার হিসেবে পাকিস্তানের নাম আসছে না ততটা। কোচ ওয়াকার ইউনিসের কাছে অবশ্য এটাই স্বাভাবিক। নিজের দলকে বিশ্বকাপে হট ফেবারিট মনে করেন না তিনিও। আবার এটাকে পাকিস্তানের জন্য এক দিক থেকে ইতিবাচক বলেও মনে করেন তিনি, ‘আমি খুশি যে আমরা ফেবারিট নই। সত্যি কথা বললে ফেবারিট হওয়ার অনেক চাপ। আমরা গতবারও ফেবারিট ছিলাম না, কিন্তু সেমিফাইনালে খেলেছি।’ চাপ না থাকায় পাকিস্তান নির্ভার হয়ে খেলতে পারবে বলেও আশাবাদী ওয়াকার, ‘আমাদের যা দলগত শক্তি সেটা কাজে লাগিয়ে বিশ্বকাপে আমরাও ভালো করতে পারব বলে আশা করি।’ এএফপি।