প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি চারের চেয়ে ছয় মারতেই বেশি পছন্দ করি—টেস্ট ও ওয়ানডেকে সরিয়ে রেখে শুধু টি-টোয়েন্টির রেকর্ডটাকে পাশে রেখে কথাটা চাইলেই বলতে পারেন যুবরাজ সিং। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যান চারের চেয়ে যে ছক্কাই মেরেছেন বেশি। গতকাল পর্যন্ত খেলা ৪৪ ম্যাচে যুবরাজ চার মেরেছেন ৬২টি, ছক্কা ৬৫টি। টি-টোয়েন্টিতে কমপক্ষে ১৫টি ছক্কা মেরেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে মাত্র পাঁচজনের চারের চেয়ে ছয় বেশি আছে। তাঁদের মধ্যে ছয়ের হিসাবে যুবরাজই সবার ওপরে। ২৯ চার ও ৩৯ ছক্কা নিয়ে দক্ষিণ আফ্রিকার অ্যালবি মরকেল আছেন দুইয়ে। এ ছাড়া তালিকায় আছেন নিউজিল্যান্ডের কলিন মানরো (২৩ চার, ২৭ ছয়), ভারতের ইউসুফ পাঠান (১১, ১৭) ও আফগানিস্তানের নজিবুল্লাহ জাদরান (১৪, ১৬)।