চার নতুন মুখের পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার নতুন মুখ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় থাকা মোহাম্মদ নেওয়াজ, রুম্মান রাইস, খুররম মনজুর ও বাবর আজম। অন্যদিকে নতুন মুখ অলরাউন্ডার লিয়াম ডসনকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা দলে জায়গা পেয়েছেন চোটের কারণে অনেক দিন বাইরে থাকা ফাস্ট বোলার ডেল স্টেইন। ক্রিকইনফো।
পাকিস্তান দল: শহীদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, সরফরাজ আহমেদ, বাবর আজম, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলী, মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ, খুররম মনজুর, রুম্মান রাইস।
ইংল্যান্ড দল: এউইন মরগান (অধিনায়ক), অ্যালেক্স হেলস, জেসন রয়, জো রুট, জেমস ভিনস, জস বাটলার, স্যাম বিলিংস, বেন স্টোকস, মঈন আলী, লিয়াম ডসন, ডেভিড উইলি, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রিস টপলি, স্টিভ ফিন।
দক্ষিণ আফ্রিকা দল: ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারডিয়েন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, রাইলি রুশো, ডেল স্টেইন, ডেভিড ভিসে।