চার বছর পর ফিরলেন মিশ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াসির শাহকে একটা ধন্যবাদ দেওয়া উচিত অমিত মিশ্রর। কদিন আগে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে পাকিস্তানি লেগ স্পিনারের সাফল্যই (৩ টেস্টে ২৪ উইকেট) যে চার বছর পর দলে ফেরাল তাঁকে। আগামী মাসে শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে অমিত মিশ্র অবশ্য দলে এসেছেন আরেক লেগ স্পিনারের জায়গাতেই। কর্ণ শর্মা চোট পেয়ে খেলার বাইরে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত মাসে বাংলাদেশ সফরে আসতে না পারা ওপেনার লোকেশ রাহুল ফিরেছেন দলে।
অমিত মিশ্র তাঁর ১৩ টেস্টের সর্বশেষটি খেলেছেন ২০১১ সালের ইংল্যান্ড সফরে। সেই সফরে ২ টেস্টে ৩ উইকেট নিয়েছিলেন ১০৬.৬৬ গড়ে। মিশ্রকে দলে ফেরানোর কারণ হিসেবে প্রধান নির্বাচক সন্দ্বীপ পাতিল বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা যা করেছে, তা দেখেই আমরা মিশ্রকে নির্বাচন করেছি।’ গলে সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১২ আগস্ট। কলম্বোর পি সারা ও এসএসসিতে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট শুরু ২০ ও ২৮ আগস্ট। এএফপি।
শ্রীলঙ্কা সফরের ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুণ অ্যারন, ইশান্ত শর্মা।