চার বাঁচাতে গিয়ে হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বাঁচাতে কী আপ্রাণ চেষ্টাটাই না করেছিলেন ডিয়ান্ড্রা ডটিন ও লরা হ্যারিস। চেষ্টাটা তো বিফলে গেলই, উল্টো ডটিনকে যেতে হলো হাসপাতালে। সতীর্থ হ্যারিসের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই নারী ক্রিকেটার। ঘটনাটি কাল অস্ট্রেলিয়ার মেয়েদের বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট ও মেলবোর্ন স্টারস ম্যাচের। মেলবোর্নের ব্যাটার মেগ ল্যানিং মিড উইকেট দিয়ে উড়িয়ে মেরেছিলেন। অল্পের জন্য ছক্কা হয়নি। বলে চোখ রেখে বলের দিকে ছুটছিলেন দুজন। হ্যারিসের মাথা সোজা গিয়ে আঘাত হানে ডটিনের মাথার ডান পাশে। সঙ্গে সঙ্গেই ভূপাতিত দুজন। হ্যারিসের তেমন কিছু হয়নি, এরপরও ছিলেন মাঠে। জয় নিয়েই ফিরেছেন। এর আগে পরশু ক্যাচ নিতে গিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন সাউদার্ন স্টারসের বোলার হলি ফার্লিং। ক্রিকেট অস্ট্রেলিয়া।