চার ম্যাচই ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তৃতীয় দিনের মতো একটি বলও মাঠে গড়ায়নি ঢাকার দুই দলের ম্যাচে। তাই মোহাম্মদ আশরাফুলের আর ব্যাটিংয়ে নামাই হলো না। বগুড়ার এই ম্যাচের মতো জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের অন্য তিনটি ম্যাচও ড্র হয়েছে। তবে কিছুটা হলেও উত্তেজনা ছড়িয়েছিল সিলেটে দ্বিতীয় স্তরের চট্টগ্রাম-রংপুর ম্যাচে।

জয়ের জন্য ২৬৫ রানের লক্ষ্য পেয়েছিল রংপুর। হাতে ছিল ৫৫ ওভারের মতো। রংপুর ৪৩ ওভারে ৫ উইকেটে ২২৪ রান তোলার পর আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। রংপুরের রান তাড়ায় নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল হাসান। ৮৯ বলে ৮৫ রানে অপরাজিত ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক। তৃতীয় উইকেটে তাঁর সঙ্গে ৯৩ রান যোগ করা আরিফুল ৫০ বলে করেছেন ৬৩।

খুলনায় চতুর্থ দিনের খেলা শুরু হয় বেলা দেড়টায়। ৩ উইকেটে ১২২ রান নিয়ে দিন শুরু করে বরিশাল দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৪৮ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। রাজশাহীতে ৫ উইকেটে ৫৭ রান নিয়ে দিনের খেলা শুরু করা সিলেট প্রথম ইনিংসে অলআউট হয় ১৭৫ রানে। ম্যাচ শেষ হওয়ার আগে রাজশাহী দ্বিতীয় ইনিংসে করে ৪ উইকেটে ১২০।

২ অক্টোবর শুরু দ্বিতীয় রাউন্ডের খেলা।