চার হাজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডেতে ৪ হাজার রান। ক্লাবটির প্রতিষ্ঠা হয়েছিল ১৯৮৫ সালের ১৪ এপ্রিল, ভিভ রিচাডর্সের হাত ধরে। দেড় বছর পর এই ক্লাবের দ্বিতীয় সদস্য হিসেবে চার হাজার রান পূর্ণ করেন ভিভ-সতীর্থ ডেসমন্ড হেইন্স। প্রায় ২৮ বছর পর পরশু সেই ক্লাবের ৯১তম সদস্য হলেন ভিভ-হেইন্সের দেশের মারলন স্যামুয়েলস। চার হাজারি ক্লাবের প্রথম দুই সদস্যসহ প্রথম পাঁচের তিনজন ওয়েস্ট ইন্ডিয়ান হলেও সংখ্যাটা পরে সেই হারে আর বাড়েনি। স্যামুয়েলস ৪ হাজার রান করা দশম ক্যারিবীয় ব্যাটসম্যান। এই ক্লাবে সবচেয়ে বেশি সদস্য অস্ট্রেলিয়ার। দেশটির ১৫ জন ব্যাটসম্যান ওয়ানডেতে ৪ হাজার রান করেছেন। দুইয়ে পাকিস্তান—১৪ জন পাকিস্তানি পেরিয়েছেন ৪ হাজার। ১৩ জন ৪ হাজারিকে নিয়ে তিনে ভারত। ওয়েস্ট ইন্ডিয়ানরা আছে চারে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশেরই কোনো ব্যাটসম্যান চার হাজার রান করতে পারেননি।