প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুঞ্জন উঠেছে মাহেলা জয়াবর্ধনের বিদায়ী টেস্টটা কলম্বোর পি সারা ওভাল থেকে সরিয়ে নেওয়া হতে পারে সিংহলিজ স্পোর্টস ক্লাব বা এসএসসিতে। গুঞ্জনটা সত্যি না হলে প্রিয় মাঠে আজই শেষ টেস্ট খেলতে নামছেন জয়াবর্ধনে। কলম্বোর এই ভেন্যুতে ২৫ টেস্ট খেলে ২৬৯৮ রান সাবেক লঙ্কান অধিনায়কের। নির্দিষ্ট কোনো ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার বিশ্ব রেকর্ড এটাই। গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ২২৯৭ রানে করে দ্বিতীয় স্থানেও জয়াবর্ধনে। কোনো একটি নির্দিষ্ট ভেন্যুতে ২ হাজারের বেশি রান করা ব্যাটসম্যান আছেন আর মাত্র তিনজন—কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (২১৮১), কলম্বোর এসএসসিতে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (২১৫৯) ও লর্ডসে ইংল্যান্ডের গ্রাহাম গুচ (২০১৫)।