চারের ত্রয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং গড় ৫৬.২১, তৃতীয় ইনিংসে ৫১.০২, চতুর্থ ইনিংসে ৫৩.২৩। আবুধাবি টেস্টের আগে শুধু প্রথম ইনিংসেই পঞ্চাশের নিচে ব্যাটিং গড় (৪৯.২৬) ছিল ইউনিস খানের। ২১৩ রানের অসাধারণ এক ইনিংস খেলে সেই অপূর্ণতাও দূর করে ফেললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ডাবল সেঞ্চুরির পর ম্যাচের প্রথম ইনিংসে মোট ৪৩ বার ব্যাট করে ৫৩.০৬ গড়ে ২২৮২ রান ইউনিসের। ম্যাচের চার ইনিংসেই কমপক্ষে ১০ বার ব্যাট করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে এই কীর্তি আছে ইউনিসসহ শুধু তিনজনের। প্রথম দুজনের একজন সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান, অপরজন ইংলিশ গ্রেট হার্বার্ট সাটক্লিফ।