প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লর্ডসে ২০৬টি চার। হেডিংলি টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস পর্যন্ত ১৪৫টি চার। চারের বন্যায় নতুন রেকর্ডই গড়ে ফেলল ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। হেডিংলি টেস্টের তৃতীয় ইনিংস শেষেই সিরিজে মোট বাউন্ডারি ৩৫১টি। সংখ্যাটা দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ। এর আগে ২০০০-০১ মৌসুমে জিম্বাবুয়ের ভারত সফরের দুই ম্যাচে দুই দলের ব্যাটসম্যানরা মিলে চার মেরেছিলেন ৩৫০টি। দুই ম্যাচ সিরিজের এই তালিকায় তিনে আছে বাংলাদেশের নামও। ২০১০ সালে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের টেস্ট সিরিজে বাউন্ডারি হয় ৩৪৬টি। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস পর্যন্ত চলতি সিরিজে ছক্কা হয়েছে ২৫টি। দুই ম্যাচের সিরিজে রেকর্ড ভাঙতে হলে ইংল্যান্ডকে শেষ ইনিংসে মারতে হবে ১২টি ছয়। ২০১৪ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ সর্বোচ্চ ৩৬টি ছক্কা হয়।