চায়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার টেস্টে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে বেন স্টোকসদের। ছবি টুইটার
ম্যানচেস্টার টেস্টে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে বেন স্টোকসদের। ছবি টুইটার
>ম্যানচেস্টার টেস্টে জয়ের দিশা যে ক্রমেই ধূসর হয়ে উঠছে! ম্যানচেস্টার টেস্টে চতুর্থ দিনে দ্বিতীয় সেশনও ওয়েস্ট ইন্ডিজের

শিরোনামের জবাবটা হওয়া উচিত ‘না’।

কোনো স্বাদ নেই। সব বিস্বাদ। ম্যানচেস্টার টেস্টে জয়ের দিশা যে ক্রমেই ধূসর হয়ে উঠছে! ম্যানচেস্টার টেস্টে চতুর্থ দিনে দ্বিতীয় সেশনও ওয়েস্ট ইন্ডিজের। চা বিরতির আগে তাদের সংগ্রহ ৪ উইকেটে ২২৭। ইংল্যান্ডের প্রথম ইনিংস থেকে এখনো ২৪২ রানে পিছিয়ে থাকলেও ফলো অন এড়ানোর দ্বারপ্রান্তে সফরকারি দল।

ফলো অন এড়াতে আর মাত্র ৪৩ রান চাই ক্যারিবীয়দের। তখন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার বাধ্যবাধকতা থাকবে ইংল্যান্ড দলের। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে আবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করা এবং তারপর ওয়েস্ট ইন্ডিজকে তাদের দ্বিতীয় ইনিংসে দ্রুত গুটিয়ে দেওয়া, সব মিলিয়ে এ টেস্টের মোট চার সেশনে কাজটা চাট্টিখানি কথা নয় ইংল্যান্ডের জন্য। তিন টেস্টের এ সিরিজে সাউদাম্পটনে প্রথম ম্যাচটা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

২ উইকেটে ১১৮ রান নিয়ে মধ্যাহৃভোজ বিরতিতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সেশনে ক্রেগ ব্রাফেট ও শাই হোপকে হারিয়েছে তারা। উইকেটে আছেন শামারাহ ব্রুকস ও রোস্টন চেজ। দ্বিতীয় সেশনে ২ উইকেট হারানোর বিনিময়ে ১০৯ রান তুলেছে সফরকারি দল।

১১৫ বলে ৬০ রানে অপরাজিত আছেন ব্রুকস। ওয়েস্ট ইন্ডিজ চাইবে ব্রুকস যতটা সম্ভব ইনিংস লম্বা করুক। সেই মেজাজেই ব্যাট করছেন তিনি। ২৭ বলে ৮ রান নিয়ে অপর প্রান্তে থাকা চেজ ভালোই সঙ্গ দিচ্ছেন ব্রুকসকে। অন্য দিকে ইংলিশ বোলারদের ঘাম ছুটে যাচ্ছে। স্পিন ডম বেজ উইকেট থেকে বাউন্স এবং বাঁক পেলেও পেসাররা তেমন কিছুই করতে পারছেন না। ব্রড-ওকস-স্টোকসদের ভালোই সামলাচ্ছে ক্যারিবিয় মিডল অর্ডার। যদিও ব্রাফেট ও হোপকে তুলে নেন স্টোকস ও স্যাম কারেন। তবু ভালোই জেঁকে বসেছেন ক্যারিবিয় ব্যাটসম্যানরা।