চিগুম্বুরার পর মাসাকাদজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ বাংলাদেশ সফরেই অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন এলটন চিগুম্বুরা। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন দুই ম্যাচ। জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়ন কাল চিগুম্বুরার জায়গায় জাতীয় দলের নতুন অধিনায়ক করেছে হ্যামিল্টন মাসাকাদজাকে। তাঁর ডেপুটি লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার।
২৯টি টেস্ট ও ১৬৫টি ওয়ানডে খেলা ২৯ বছর বয়সী মাসাকাদজাই জিম্বাবুয়ে দলের অভিজ্ঞতম খেলোয়াড়। বাজে ফর্মের কারণে কিছুদিন আগে দল থেকে বাদ পড়লেও আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে সিরিজে দলের সেরা পারফরমার ছিলেন তিনি। টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেট—দুটিতেই জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন মাসাকাদজা। ইন্ডিয়া টুডে।