চিগুম্বুরার শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলটন চিগুম্বুরার জন্য শেষ হয়ে গেছে পাকিস্তান সিরিজ। প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে নিষিদ্ধ হয়েছেন দুই ম্যাচ। যার অর্থ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুটিতে খেলা হচ্ছে না জিম্বাবুয়ে অধিনায়কের। আজ ও ৩১ মে শেষ দুই ম্যাচে তা হলে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন কে? হ্যামিল্টন মাসাকাদজারই তা দেওয়ার কথা। প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে আছে জিম্বাবুয়ে। এএফপি।