চুক্তির বাইরে গেইল-নারাইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো দেশের নয়, তাঁদের প্রথম পরিচয় যেন ‘যাযাবর’ ক্রিকেটার। ক্রিকেট-বিশ্ব ঘুরে টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ান সারা বছর। নিজেদের এই পরিচয় ধরে রাখতে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও সই করেন না। তিন বছরের মধ্যে প্রথমবার গত কেন্দ্রীয় চুক্তি সই করেছিলেন ক্রিস গেইল। কিন্তু করেননি এবার। টি-টোয়েন্টির আরেক ‘হটকেক’ সুনীল নারাইন তো কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি একবারও। করেননি যথারীতি এবারও। আরেক যাযাবর ক্রিকেটার কাইরন পোলার্ডকে চুক্তিতে সইয়ের প্রস্তাবই দেওয়া হয়নি। তবে বিশ্বকাপ দলে সুযোগ দেওয়া না হলেও বিস্ময়করভাবে চুক্তিতে রাখা হয়েছে ডোয়াইন ব্রাভোকে। ক্রিকইনফো।