চূড়ান্ত দলেও আল আমিন, অপেক্ষা বাড়ল তাসকিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের বিভীষিকা পেছনে ফেলে জাতীয় দলের আরও কাছাকাছি চলে এলেন আল আামিন। বিশ্বকাপে গিয়েও একটি ম্যাচ না খেলেই দেশে ফেরা এই পেসারকে রাখা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে। প্রাথমিক দল থেকে আরও একধাপ এগিয়ে ১৪ জনের চূড়ান্ত দলে জায়গা পেলেন কামরুল ইসলামও। তবে চোট থেকে ফেরা তাসকিন আহমেদকে প্রথম দুই ম্যাচে বিবেচনা করা হয়নি।
৭ ও ৯ নভেম্বর প্রথম দুটো ওয়ানডে। আগামীকাল জিম্বাবুয়ে দলের বাংলাদেশে পা রাখার কথা।

প্রথম দুই ওয়ানডের দল: মাশরাফি, তামিম, সৌম্য, লিটন, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ, সাব্বির, নাসির, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, আল আমিন, কামরুল