চেনা মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ২৬টি টেস্ট খেলেছেন মাহেলা জয়াবর্ধনে। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ওয়াসিম আকরাম খেলেছেন ৭৭টি ওয়ানডে। তবে কোনো একটি নির্দিষ্ট ভেন্যুতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড এই দুজনের কারোরই নয়। এই তালিকায় সবার ওপরের নাম অ্যালান বোর্ডারের। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ১৯৭৯ থেকে ১৯৯৪ সালের মধ্যে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৮২টি ম্যাচ খেলেছেন। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৮১টি ম্যাচ খেলে তাঁর পরেই আছেন শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া। তালিকার তিনেও বোর্ডারের নাম।মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৮০টি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৭৮টি ম্যাচ খেলে তাঁর পরের নামটি বাংলাদেশের মুশফিকুর রহিমের।