চেনা মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সিরিজের দল দিয়ে দিল ভারত। ভারতের টেস্ট দলটাকে ব্যতিক্রমী বলতে হয়। এবারই যে প্রথম বাংলাদেশ সফরের ভারতীয় টেস্ট দলে নেই শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও জহির খান। বাংলাদেশের টেস্ট খেলার হাতেখড়ি ভারতের হাত ধরেই। ২০০০ সালের নভেম্বরে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের টেস্ট অভিষেকের পর আরও তিনবার বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে ভারত। অভিষেক টেস্টসহ ওই চার সিরিজে মোট ৭টি টেস্ট খেলেছে দুই দল। টেন্ডুলকার, দ্রাবিড়, জহিররা ছিলেন ওই ৭টিতেই। বাংলাদেশ-ভারত টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ছয় ম্যাচ খেলেছেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। পাঁচ ম্যাচ খেলেছেন পাঁচজন—হাবিবুল বাশার, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, সৌরভ গাঙ্গুলী ও দিনেশ কার্তিক।