প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৯ ম্যাচের ৫২ ইনিংসে ৩০৯০ রান। ১২টি সেঞ্চুরি, সর্বোচ্চ ৩১৯। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে কুমার সাঙ্গাকারার পরিসংখ্যানকে ঝলমলে বললে কম বলা হয়। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি রান এই লঙ্কান ব্যাটসম্যানেরই। অবসরের সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ালে সাঙ্গাকারার আর বাংলাদেশের সঙ্গে খেলার সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২০৫১ রান করা ব্রেন্ডন টেলরের দেখা পাওয়ারও। তবে তৃতীয় সর্বোচ্চ ১৯৭২ রান করা হ্যামিল্টন মাসাকাদজাকে আরও অনেক দিনই হয়তো বল করতে হবে বাংলাদেশি বোলারদের। ১৮৯১ ও ১৭২৩ রান নিয়ে চার ও পাঁচে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ও মাহেলা জয়াবর্ধনে।