চেনা শিকার, চেনা শিকারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যাটা করেছেন ভারনন ফিল্যান্ডার। গত ডিসেম্বরে পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসে কুশল সিলভাকে এলবিডব্লু করেছিলেন দক্ষিণ আফ্রিকান পেসার। সিরিজের পরের পাঁচ ইনিংসেই শ্রীলঙ্কান ওপেনার আউট হয়েছেন কাগিসো রাবাদার বলে। টেস্টে এক বোলারের হাতে কোনো ব্যাটসম্যানের টানা আউট হওয়ার রেকর্ড থেকে সংখ্যাটা মাত্র এক কম। এক বোলারের বলে কোনো ব্যাটসম্যানের টানা ছয়বার আউট হওয়ার উদাহরণ আছে সাতটি। প্রথম ঘটনাটি ১৮৮৮ সালের। অস্ট্রেলিয়ার চার্লস ‘টেরর’ টার্নার ইংল্যান্ডের ওয়াল্টার রিডকে টানা ছয় ইনিংসে আউট করেছিলেন। টেস্ট ইতিহাস সর্বশেষ বোলার-ব্যাটসম্যানের এই ‘বন্ধুত্ব’ দেখেছে ২০০৫-০৬ মৌসুমে। দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ছয় ইনিংসেই মাখায়া এনটিনির বলে আউট হয়েছিলেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন। তথ্যসূত্র: ক্রিকইনফো।


টেস্টে এক বোলারের হাতে টানা আউট

ইনিংস     ব্যাটসম্যান                বোলার                      মৌসুম

৬      ওয়াল্টার রিড (ইংল্যান্ড)      চার্লি টার্নার (অস্ট্রেলিয়া)        ১৮৮৮

৬      দিলীপ ভেংসরকার (ভারত)  ইমরান খান (পাকিস্তান)        ১৯৮২-৮৩

৬      গ্রেগ ম্যাথুজ (অস্ট্রেলিয়া)     রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড)    ১৯৮৫-৮৬

৬      কৃষ্ণমাচারি শ্রীকান্ত (ভারত)   ওয়াসিম আকরাম (পাকিস্তান)   ১৯৮৯-৯০

৬      গ্রায়েম হিক (ইংল্যান্ড)       কার্টলি অ্যামব্রোস (ও. ইন্ডিজ)  ১৯৯১

৬      ড্যারেন গঙ্গা (ও. ইন্ডিজ)     শন পোলক (দ. আফ্রিকা)      ১৯৯৮-৯৯

৬      ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া)   মাখায়া এনটিনি (দ. আফ্রিকা)   ২০০৫-০৬