চেন্নাই চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮০ রান করেও ৮ উইটের হার। সুনীল নারাইনের অভাবটা ভালোই টের পেল কলকাতা নাইট রাইডার্স। কাল বেঙ্গালুরুতে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। সুরেশ রায়নার দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৯ বল হাতে রেখেই জিতেছে চেন্নাই। চেন্নাইয়ের এটা দ্বিতীয় শিরোপা। ৬২ বলে ৬ চার ও ৮ ছক্কায় অপরাজিত ১০৯ রান করেছেন ভারতীয় এই ব্যাটসম্যান। এর আগে কলকাতার হয়ে সর্বোচ্চ ৮০ (৫২ বলে) রান করেন গৌতম গম্ভীর। ক্রিকইনফো।