চোটের কারণে সতর্কতা, খেলছেন না মুস্তাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লস্টারশায়ারের বিপক্ষে খেলছেন না মুস্তাফিজ। ফাইল ছবি
গ্লস্টারশায়ারের বিপক্ষে খেলছেন না মুস্তাফিজ। ফাইল ছবি

কাঁধের পুরোনো চোটটা আবার ফিরে এসেছে। খুব গুরুতর কিছু নয়। হালকা চোট। কিন্তু ঝুঁকি নিতে চায়নি সাসেক্স। এ কারণে আজ গ্লস্টারশায়ারের বিপক্ষে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের ম্যাচটিতে খেলছেন না মুস্তাফিজুর রহমান।
আজই প্রথম আলোর সঙ্গে মুঠোফোনে আলাপকালে মুস্তাফিজ তাঁর চোটের কথাটি বলেছিলেন, ‘কাঁধের পুরোনো ব্যথাটাই আবার নতুন করে হচ্ছে। এখানে ফিজিওকে দেখিয়েছি।’
১৩ জনের স্কোয়াডে অবশ্য ছিলেন তিনি। কাঁধের চোটের কারণেই তাঁকে আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে। ম্যাচ শুরুর আগে টুইট করে সাসেক্স জানিয়েছে, কাঁধের চোটের কারণে সতর্কতার অংশ হিসেবেই তাঁকে আজ খেলানো হচ্ছে না।
সাসেক্সের হয়ে এখনো পর্যন্ত দুটো ম্যাচে মাঠে নেমেছেন মুস্তাফিজ। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের প্রথম ম্যাচটিতে দুর্দান্ত বোলিংয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। পরের ম্যাচটিতে অবশ্য খুব ভালো করতে পারেননি।
দ্বিতীয় ম্যাচের সময়ই কাঁধে ব্যথা অনুভব করেছিলেন। সাসেক্সের ফিজিও আজকালের মধ্যেই তাঁকে কাঁধের স্ক্যান করতে বলেছেন। স্ক্যানের পরই জানা যাবে চোটের আসল অবস্থা। অবশ্য মুস্তাফিজের ভক্তদের আশ্বস্ত করতেই যেন সাসেক্স বলেছে, এটা গুরুতর কিছু নয়। কাঁধের হালকা চোট।