চোট ছিটকে দিল রিয়াজকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতের চোটটা ভালোই ভোগাচ্ছে ওয়াহাব রিয়াজকে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের সময় পাওয়া চোটের কারণে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাঁহাতি পেসার। তাঁর জায়গায় পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন আরেক বাঁহাতি পেসার জিয়া-উল হক। টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও শুক্রবার ফিটনেস পরীক্ষায় উতরাতে ব্যর্থ হন ওয়াহাব রিয়াজ। শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকা পাকিস্তান শেষ ম্যাচটি খেলবে আজ। এরপর দুদল দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ৩০ জুলাই ও ১ আগস্ট। ক্রিকইনফো।