চোট পেয়ে হাসপাতালে সোহরাওয়ার্দী শুভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগের ম্যাচে খেলার সময় গুরুতর চোট পেলেন জাতীয় দলের অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ। আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে ম্যাচে এ ঘটনা ঘটে। আবাহনীর পেসার তাসকিন আহমেদের করা ইনিংসের ২৪তম ওভারের তৃতীয় বলটি গিয়ে লাগে শুভর ঘাড়ে।
প্রাথমিকভাবে গুরুতর মনে হওয়ায় সঙ্গে সঙ্গেই রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুভকে। এর কিছুক্ষণ পর বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী অবশ্য বলেছেন, ‘প্রাথমিক পরীক্ষার পর খুব গুরুতর কিছু মনে হচ্ছে না। তবে সতর্ক থাকার জন্যই শুভকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’
