চোটে পড়লেন মাহমুদউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদউল্লাহ চোট পেয়েছেন জিম করতে গিয়ে। ফাইল ছবি
মাহমুদউল্লাহ চোট পেয়েছেন জিম করতে গিয়ে। ফাইল ছবি

চোট সারিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন রুবেল হোসেন। এই সুখবর হারিয়ে গেল মাহমুদউল্লাহর চোটে। আজ জিমে অনুশীলন করতে গিয়ে কোমরে চোট পেয়েছেন এই ব্যাটসম্যান। পেশিতে টান ধরেছে বলে জানা গেছে। 

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য মাহমুদউল্লাহকে নেওয়া হয়েছে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। সেই পরীক্ষাগুলোর প্রতিবেদন হাতে এলে চোটের ধরন সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তখন বোঝা যাবে, কত দিন বিশ্রামে থাকতে হবে তাঁকে।