চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি) মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ‘ঢাকা ট্রিবিউন’। কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে ফাইনালে ঢাকা ট্রিবিউন ৪ উইকেটে হারিয়েছে দৈনিক ইনকিলাবকে। ফাইনালের সেরা খেলোয়াড় ট্রিবিউনের সুমন। টুর্নামেন্টে সেরা হয়েছেন ইনকিলাব-এর হাসান সোহেল। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি মাহবুব আনাম।