চ্যাম্পিয়ন মোহামেডান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ম্যাচ হাতে রেখেই মেয়েদের প্রিমিয়ার ক্রিকেট জিতে নিল মোহামেডান। কাল সুপার লিগে অধিনায়ক সালমা খাতুনের অলরাউন্ড পারফরম্যান্সে বিকেএসপিতে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে ১১ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে ক্লাবটি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে মোহামেডান করে ৪ উইকেটে ১৯৭ রান। ফিফটি করেছেন রুমানা আহমেদ (৫০) ও সালমা (৬০*)। জবাবে রূপালী ব্যাংক ৯ উইকেটে করে ১৮৬। ৩৯ রানে ৪ উইকেট নিয়েছেন সালমা। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে মোহামেডান।