চ্যাম্পিয়নদের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয় দিয়ে শুরু হলো সানরাইজার্স হায়দরাবাদের আইপিএল শিরোপা ধরে রাখার লড়াই। কাল হায়দরাবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকেরা ৩৫ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।
বেঙ্গালুরুকে ২০৮ রানের লক্ষ্য দিয়েছিল হায়দরাবাদ। বেঙ্গালুরু ১৯.৪ ওভারে অলআউট ১৭২ রানে। শুরুটা অবশ্য খারাপ ছিল না বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সকে ছাড়াই খেলা বেঙ্গালুরুর। ক্রিস গেইল ও মানদীপ সিং উদ্বোধনী জুটিতে ৫.৪ ওভারে তুলে ফেলেন ৫২ রান। ছয় বলের মধ্যে দুজনের বিদায়ের পরও তৃতীয় উইকেটে ৫৬ রানে জুটি গড়ে ট্রাভিস হেড ও কেদার যাদব আশা দেখাচ্ছিলেন দলকে। এর আগে হায়দরাবাদের হয়ে ফিফটি করেন ময়েজেস হেনরিকেস (৩৭ বলে ৫২) ও যুবরাজ সিং (২৭ বলে ৬২)। যুবরাজ ফিফটি ছুঁয়েছেন ২৩ বলে। তথ্যসূত্র: সনি সিক্স।