চ্যাম্পিয়নস ট্রফি শেষ রিয়াজের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিপক্ষে ম্যাচে বোলিং করার সময় অ্যাঙ্কেল মচকে গিয়েছিল ওয়াহাব রিয়াজের। পরে মাঠ থেকে তাঁকে নিয়ে যেতে হয় হাসপাতালে। ম্যাচে আর বোলিংই করা হয়নি তাঁর। এখন টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়লেন রিয়াজ।
পরশু এক্স-রে করার পর হাসপাতাল ছেড়েছিলেন ক্র্যাচে ভর দিয়ে। তখনই বোঝা গিয়েছিল অবস্থা ভালো নয়। চিকিৎসক তাঁকে এক সপ্তাহ পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন। ধারণা করা হচ্ছে দুই সপ্তাহের আগে পুরোপুরি ফিট হতে পারবেন না তিনি। তার মানে টুর্নামেন্টেই আর খেলা হচ্ছে না এই বাঁহাতি পেসারের। এএফপি, স্টার স্পোর্টস ১।