চ্যাম্পিয়নস ট্রফিতে নতুন জার্সি বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন জার্সি গায়ে সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
নতুন জার্সি গায়ে সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে খুব বেশি দেরি নেই। প্রস্তুতি পর্ব চলছে পুরোদমেই। এজবাস্টনে বাংলাদেশ আজ পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটা খেলবে নতুন জার্সি পরে। জার্সির বুকে লাল রঙের আধিক্য অন্য জার্সিগুলোর তুলনায় কিছুটা ভিন্নতা দিচ্ছে এটিকে।
আইসিসির টুর্নামেন্ট হওয়াতেই দলের স্পনসরের নামটি সামনে থেকে সরে যাচ্ছে। সেখানে বড় বড় হরফে জ্বলজ্বল করছে বাংলাদেশের নাম। বাংলাদেশের জার্সিতে ইদানীং সবুজ রং প্রাধান্য পেলেও এবার অগ্রাধিকার পেয়েছে লাল রং। লালের মাঝে অনিয়মিত সবুজ রেখা সৃষ্টি করেছে বিভিন্ন জ্যামিতিক আকৃতি। জার্সির বাকি অংশ অবশ্য সেই চির সবুজই।
১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই নামছে বাংলাদেশ। নতুন জার্সিতে চ্যাম্পিয়নস লিগে অতীতের হতাশার গল্প মুছে নতুন গল্প লিখতে পারবে বাংলাদেশ?