চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি কত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছে টাকার ছড়াছড়ি। ছবি: আইসিসি
চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছে টাকার ছড়াছড়ি। ছবি: আইসিসি

চ্যাম্পিয়নস ট্রফিতে যারা চ্যাম্পিয়ন হবে, শিরোপা জয়ের আনন্দ তো আছেই; থাকছে বড় অঙ্কের টাকার হাতছানিও। এবার চ্যাম্পিয়নস ট্রফিতে মোট প্রাইজমানি ৩৬ কোটি ৪৫ লাখ টাকা। ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির তুলনায় টাকার অঙ্ক বেড়েছে ৪ কোটি।

১৮ জুন ফাইনালে যে দল শিরোপা জয়ের আনন্দে ভাসবে, তারা পাবে ১৭ কোটি ৭২ লাখ টাকা। শিরোপা হাতছাড়া হলেও রানার্সআপ দলের জন্য থাকছে ৮ কোটি ৯১ লাখ টাকার সান্ত্বনা! ফাইনালে না ওঠা অন্য দুটি দলও খালি হাতে ফিরবে না—তারা পাবে ৩ কোটি ৬৪ লাখ টাকা করে। আসলে আর্থিক বিষয়টি ভাবলে আইসিসির এই টুর্নামেন্টে কেউ শূন্য হাতে ফিরবে না। প্রতিটি গ্রুপের তৃতীয় দল পাবে প্রায় ৭৩ লাখ টাকা। আর গ্রুপের একেবারে শেষ দলটি পাবে ৪৮ লাখ ৬০ হাজার টাকা।
শুধু প্রাইজমানি নিয়ে নয়, বাংলাদেশ নিশ্চয়ই ফিরতে চাইবে মাঠের সাফল্য নিয়েও! সূত্র : আইসিসি।