চ্যালেঞ্জ মানছেন স্মিথও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশেজের পর দলটা বদলে গেছে অনেক। অবসর নিয়েছেন ক্লার্ক, রজার্স, ওয়াটসন ও হাডিন। চোট আর বিশ্রামের কারণে নেই ওয়ার্নার, জনসন, হ্যাজলউড। অক্টোবরে বাংলাদেশ সফরে প্রায় নতুন একটা দল নিয়েই আসছে অস্ট্রেলিয়া। উপমহাদেশের উইকেটে অনভ্যস্ততার সঙ্গে এবারের দলের অনভিজ্ঞতা—সফরটা বেশ বড় একটা পরীক্ষাই হয়তো নেবে স্টিভেন স্মিথের দলের।

২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া দল। ১৫ জনের স্কোয়াডটিতে দুই অঙ্কের টেস্ট অভিজ্ঞতা আছে মাত্র পাঁচজনের। এই সিরিজেই অভিষেক হতে পারে ক্যামেরন ব্যানক্রফট ও অ্যান্ড্রু ফেকেটির। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার পুরো স্কোয়াডের মিলিত অভিজ্ঞতা ২০৭ টেস্ট। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম তাই বলছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সবচেয়ে ভালো সুযোগটা এই সিরিজেই।
বাংলাদেশ যে তাদের কাছে একটা চ্যালেঞ্জই হবে, অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক স্টিভেন স্মিথ সেটি জানেন, ‘বাংলাদেশে খেলাটা বেশ কঠিনই হবে। নিজের মাঠে বেশ ভালো ক্রিকেট খেলছে তারা। খুব কঠিন একটা সফর হবে এটি।’

.
.
বাংলাদেশে খেলাটা বেশ কঠিনই হবে। নিজের মাঠে বেশ ভালো ক্রিকেট খেলছে তারা। খুব কঠিন একটা সফর হবে এটি

বেশ বড় কিছু নাম দল থেকে চলে যাওয়ায় অভিজ্ঞতার একটা শূন্যতা তৈরি হয়েছে ঠিকই। তবে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া অস্ট্রেলিয়া দল এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বলেই দাবি করেছেন স্মিথ, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট এখন প্রজন্মান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তবে ভোজেস আমাদের সহ-অধিনায়ক, শন মার্শ অনেক ক্রিকেট খেলেছে। আর সিডল তো আছেই। নতুনদের সঙ্গে দলে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়ও তাই থাকছেই।’
নতুনদের মধ্যে এরই মধ্যে দৃষ্টিকাড়া ব্যানক্রফটের টেস্ট অভিষেক হয়ে যেতে পারে বাংলাদেশে। ধৈর্যশীল ব্যাটিং, ঘণ্টার পর ঘণ্টা ক্রিজে পড়ে থাকার সামর্থ্য মিলিয়ে ক্রিস রজার্সের উত্তরসূরিই ভাবা হচ্ছে তাঁকে। গত এক বছরে প্রথম শ্রেণির ক্রিকেটে চারটি ইনিংসে টানা ছয় ঘণ্টারও বেশি ব্যাটিং করেছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ওপেনার। আরেকটি বৈশিষ্ট্য তাঁকে আলাদা করছে অন্যদের চেয়ে, ব্যাট-প্যাড স্পেশালিস্ট। শর্ট লেগে সাহসী ফিল্ডিংয়ে এরই মধ্যে কিছু অসাধারণ ক্যাচ নিয়ে বেশ আলোচনায় এখন ২২ বছর বয়সী ব্যানক্রফট, যেটি উপমহাদেশের স্পিনিং উইকেটে যেকোনো দলের জন্যই বাড়তি সুবিধা।
নাথান লায়নরা তার কতটুকু আদায় করতে পারেন সেটিই দেখার বিষয়। ক্রিকেট অস্ট্রেলিয়া।