ছক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাইরন পোলার্ড নেই, নেই ডোয়াইন ব্রাভোও। টি-টোয়েন্টি যুগের বড় দুই নাম নেই, তবে আছেন অন্যসব বিস্ফোরক ব্যাটসম্যান। ২০১১ বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে ছক্কাপ্রতি সবচেয়ে কম বল খেলা শীর্ষ আট ব্যাটসম্যানের সাতজনই আছেন ২০১৫ বিশ্বকাপে। গত চার বছরে কমপক্ষে ২০টি ছয় মেরেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে তালিকায় সবার ওপরে নাম কোরি অ্যান্ডারসনের। ২০১৩ সালে ওয়ানডে অভিষেকের পর ২৬ ম্যাচে ৫৩১ বলের মুখোমুখি হয়ে ৩৯টি ছয়, প্রতি ১৩.৬২ বলেই একটি করে ছক্কা নিউজিল্যান্ড অলরাউন্ডারের। প্রতি ১৬.১৮ বলে একটি ছয় মেরে দুইয়ে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল (৩৮টি)। তিনে শহীদ আফ্রিদি (১৬.৯৮), পাকিস্তানি অলরাউন্ডার মেরেছেন ৫৬টি ছয়। তবে তালিকার শীর্ষে আটে না থাকলে এই সময়ে মোট ছয় হাঁকানোয় সবার ওপরে ভারতের রোহিত শর্মা (৬৭)।