টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষটা বোধ হয় এর চেয়ে ভালোভাবে আর হতে পারত না। শেষ ওভারের চার বলে চার ছক্কা! কার্লোস ব্রাফেটের ভয়ংকর রূপই পূর্ণতা দিল টুর্নামেন্টকে। পরশুর ফাইনালে দুই দলের ব্যাটসম্যানরা মোট ১২টি ছক্কা মেরেছেন। অবশ্য গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচেই ২২টি ছক্কা হয়েছিল! সব মিলিয়ে এ টুর্নামেন্টে ৩১৪টি ছক্কা মেরেছেন ব্যাটসম্যানরা, টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন রেকর্ড। এর আগে সর্বোচ্চ ৩০০টি ছক্কা হয়েছিল গত আসরে, বাংলাদেশে। তবে ম্যাচপ্রতি ছক্কার সংখ্যায় বেশ পিছিয়ে আছে ভারত ও বাংলাদেশের আসর দুটি। ওয়েস্ট ইন্ডিজের ২০১০ আসর মোট ২৭৮টি ছক্কা দেখেছিল, ম্যাচপ্রতি ১০.৩০টি ছক্কা হয়েছিল সেবার। এরপরেই আছে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, প্রথম আসরে ম্যাচপ্রতি ৯.৮২টি ছক্কা হয়েছিল।
প্রতি বিশ্বকাপে ছক্কা
সাল আয়োজক ম্যাচসংখ্যা ম্যাচপ্রতি ছক্কা
৩১৪ ২০১৬ ভারত ৩৫ ৮.৯৭
৩০০ ২০১৪ বাংলাদেশ ৩৫ ৮.৫৭
২৭৮ ২০১০ ওয়েস্ট ইন্ডিজ ২৭ ১০.৩০
২৬৫ ২০০৭ দক্ষিণ আফ্রিকা ২৭ ৯.৮২
২২৩ ২০১২ শ্রীলঙ্কা ২৭ ৮.২৬
১৬৬ ২০০৯ ইংল্যান্ড ২৭ ৬.১৫