ছক্কা-সমগ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ডটা প্রথম ওয়ানডেতেই নিজের করে নিয়েছিলেন রোহিত শর্মা। সাত সাতটি ছক্কা মেরে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কার মালিক হয়ে যান রোহিত। কাল আরও তিনটি ছয়—অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ ওয়ানডেতে রোহিতের মোট ছক্কা এখন ৪০টি। রোহিত পেছনে ফেলেছেন পূর্বসূরি শচীন টেন্ডুলকারকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭১ ম্যাচে ৩৫ ছয় টেন্ডুলকারের। ওয়ানডেতে কোনো একটি দলের বিপক্ষে সবচেয়ে বেশি ছয় মেরেছেন শহীদ আফ্রিদি। শ্রীলঙ্কার বিপক্ষে ৭২ ম্যাচে আফ্রিদির ছয় ৬৩টি। পাকিস্তানের বিপক্ষে ৮২ ম্যাচে ৫৩টি ছয় মেরে শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া আছেন এরপরই। ভারতের বিপক্ষে ৫১টি, নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০টি ও জিম্বাবুয়ের বিপক্ষে ৪৭টি ছয় মেরে তালিকার পরের তিনটি স্থানেও আফ্রিদির নাম। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি ছয় জিম্বাবুয়ের এলটন চিগুম্বুরার (৪০টি)।