প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলফিকার বাবরকে কাল দুবাই টেস্টে ছক্কা মেরেই হরভজন সিংয়ের পাশে বসে গেলেন টিম সাউদি। বোলিংয়ের কোনো কৃতিত্ব নয়, নিউজিল্যান্ড পেসারের কীর্তিটা ব্যাট হাতে। টেস্ট ইতিহাসে টেল এন্ডার অর্থাৎ ৮ থেকে ১১ নম্বর ব্যাটসম্যানের মধ্যে সাউদির ছক্কা এখন হরভজনের সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ৩৫টি। বাংলাদেশের মোহাম্মদ রফিকও আছেন এ তালিকায়, ৩৩টি ছক্কা নিয়ে তাঁর অবস্থান চারে। দুইয়ে শেন ওয়ার্ন (৩৬ ছক্কা)। ৫০ ছক্কা নিয়ে সবার ওপরে ওয়াসিম আকরাম। ৯ থেকে ১১ নম্বর ব্যাটসম্যান বিবেচনায় সাউদিই সবার ওপরে। ৩০ ছক্কা নিয়ে এরপর আছেন ওয়েস্ট ইন্ডিজ পেস বোলার মাইকেল হোল্ডিং।